| ২৬ ডিসেম্বর ২০১৯ | ৬:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 462 বার
জাপানের কল্যাণ মন্ত্রণালয়ের অনুমিত হিসাব অনুযায়ী চলতি বছরের পুরো সময়ে জাপান জুড়ে নতুন শিশু জন্মের সংখ্যা প্রথমবারের মত ৯ লক্ষের নীচে নেমে যাবে। এই হ্রাস সরকারের পূর্ববর্তী পূর্বাভাষের চাইতে দ্রুত হতে পারে।
মন্ত্রণালয় প্রতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জন্ম সংখ্যার উপর ভিত্তি করে বার্ষিক জন্ম সংখ্যার অনুমিত হিসাব বের করে।
তাদের ভাষ্যানুযায়ী, চলতি বছর ৮ লক্ষ ৬৪ হাজার শিশুর জন্ম হতে পারে যা ১৮৯৯ সাল থেকে রেকর্ড রাখার পর সর্বনিম্ন।
উল্লেখ্য, জাতীয় জনসংখ্যা এবং সামাজিক নিরাপত্তা গবেষণা ইন্সটিটিউটের জন্ম সংখ্যা ৮ লক্ষ ৭০ হাজারের নীচে নামার পূর্বাভাষকৃত সময়ের দু’বছর আগেই এটি হল।
এই অনুমান গত বছরের প্রকৃত জন্ম সংখ্যা থেকে ৫৪ হাজার কম। ১৯৮৮-৮৯ সালে ৬৭ হাজারেরও বেশি জন্ম সংখ্যা হ্রাসের পর বছর-ওয়ারী হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ হ্রাস।
এদিকে, এবছর পুরোটা সময়ে পূর্বাভাষকৃত মৃত্যুর সংখ্যা ১৩ লক্ষ ৭৬ হাজার হতে পারে যা গত বছরের তুলনায় ১৪ হাজার বেশি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ।
জন্ম এবং মৃত্যুর এই অনুমিত সংখ্যার মানে হল মোট ৫ লক্ষ ১২ হাজারের মত জনসংখ্যা কমতে পারে এবং এটি হবে ২০০৭ সালের পর থেকে পরপর ১৩তম সংকোচন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||