| ০১ জানুয়ারি ২০২০ | ৭:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 707 বার
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, মঙ্গলবার থেকে কয়েকদিনের জন্য উত্তর জাপানের জাপান সাগরের দিকে অত্যন্ত শক্তিশালী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
জাপান আওবহাওয়া এজেন্সি জানাচ্ছে, মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচের শীতল বাতাস সম্ভবত উত্তর জাপানের প্রায় দেড় হাজার মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হবে।
এতে বলা হচ্ছে, এই বায়ু বলয়ের কারণে দেশের উত্ত অংশের জাপান সাগরের দিকের অংশে অত্যন্ত ঝড়ো হাওয়া সহ তুষার ঝড় হবে।
বাতাসের গতিবেগ সর্বউত্তরের জেলা হোক্কাইদোতে সর্বোচ্চ ঘণ্টা প্রতি ১২৬ কিলোমিটার এবং প্রধান দ্বীপ হোনশুর উত্তরের তোহোকু অঞ্চলে ঘণ্টা প্রতি ১০৮ কিলোমিটার বেগে প্রবাহিত হবে।
আবহাওয়া এজেন্সি এও জানাচ্ছে, বিশেষ করে হোক্কাইদোতে মারাত্মক তুষার ঝড় সহ বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে এবং তুষারপাত সম্ভবত পরিবহনের উপর প্রভাব ফেলতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||