• শিরোনাম

    জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবনের বাগান জনসাধারণের জন্য উন্মুক্ত

    | ০৩ জানুয়ারি ২০২০ | ৯:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 672 বার

    জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবনের বাগান জনসাধারণের জন্য উন্মুক্ত

    নববর্ষের ছুটিতে জাপান সরকারের মালিকানাধীন রাষ্ট্রীয় অতিথিশালার বাগানটি জনগণের জন্য খুলে দেয়ায় সেখানে লোকজন ভিড় করছেন।

    গত বছরের মে মাসে সম্রাট নারুহিতো সিংহাসনে আরোহণের মাধ্যমে রেইওয়া যুগের সূচনার পর নববর্ষের প্রথম ছুটি উদযাপনের জন্য রাষ্ট্রীয় এই অতিথিশালাটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

    নববর্ষের দিন গতকাল সকাল ১০টার সময় অনেক পরিবারের পাশাপাশি অন্যান্য লোকজনও সেখানে সমবেত হন।

    সেখানে একটি পানির ঝরনা এবং দালানগুলোর সম্মুখে নিজস্ব স্মার্ট-ফোন দিয়ে তারা নিজেদের ছবি তোলেন।

    এছাড়া, গত নভেম্বর মাসে সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণ উপলক্ষে আয়োজিত মোটর শোভাযাত্রায় সম্রাট দম্পতিকে বহন করা লিমুজিন গাড়িটি খুব কাছ থেকে দেখার সুযোগ পেতেও অনেক দর্শনার্থীদের লাইন ধরে অপেক্ষা করতে দেখা যায়।

    আগামী শুক্রবার পর্যন্ত বাগানটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক