• শিরোনাম

    ফুকুশিমার গ্রামে ২০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

    | ০৪ জানুয়ারি ২০২০ | ৯:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 640 বার

    ফুকুশিমার গ্রামে ২০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

    ২০১১ সালের মহাভূমিকম্প এবং সুনামির পর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দূর্ঘটনার শিকার জাপানের উত্তরপূর্বাঞ্চলের এক গ্রামে একদল তরুণ তাদের বিশ বছর পূর্তি উৎসবে যোগ দিয়েছেন।

    বৃহস্পতিবার ফুকুশিমা জেলার কাতসুরাও গ্রামে উৎসবের পোশাক কিমোনো এবং স্যুট পরা আট তরুণ-তরুণীর জন্য এই উৎসবের আয়োজন করা হয়। ২০২০ সালে বিশ বছর পূর্তি হওয়া ১৪ গ্রামবাসীর মধ্যে তারা রয়েছেন।

    অন্য এলাকায় বসবাস করা তরুণদের সুবিধার্থে বিশ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় ছুটির ১০ দিন আগে নতুন বছরের ছুটিতে গ্রামটিতে এই উৎসব উদ্‌যাপন করা হয়।

    পুরো গ্রাম পরিত্যাগের নির্দেশ চার বছর আগে তুলে নেয়ার পর মাত্র ত্রিশ শতাংশ লোক গ্রামটিতে ফিরে আসে।

    আট তরুণ-তরুণীর হাতে সনদপত্র তুলে দিয়ে মেয়র হিরোশি শিনোকি বলেন তরুণদের মধ্যে তিনি আশার আলো দেখতে পেয়েছেন। তিনি তাদের নিজেদের শক্তি এবং সামর্থ্য দিয়ে গ্রামটিকে পুণর্গঠনে সাহায্য করার আহবান জানান।

    তরুণদের প্রতিনিধি ইয়ুগো হোনদা বলেন তার শৈশব পার করা এগ্রামে এ উৎসবে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। তার বয়স যখন প্রায় ১০ বছর তখন তাকে এ এলাকা ছাড়তে হয়েছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক