| ০৬ জানুয়ারি ২০২০ | ৭:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 585 বার
জাপানের বিচারমন্ত্রী মাসাকো মোরি বলেছেন, জাপানের অপরাধ দমন প্রক্রিয়ার যথাযথ পরিচালনা নিশ্চিত করতে সম্ভাব্য সকল পদক্ষেপ তিনি নিবেন।
নিসান মোটরের সাবেক চেয়ারম্যান কার্লোস গনের পলায়নের পর মোরি আজ একটি বিবৃতি প্রকাশ করেন। তিনি আরও বলেন, বহির্গমন প্রক্রিয়া আরও কঠোর করার জন্য অভিবাসন পরিষেবা এজেন্সিকে সংশ্লিষ্ট অন্যান্য এজেন্সির সঙ্গে কাজ করার নির্দেশনা তিনি দিয়েছেন।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে জাপান ত্যাগে নিষেধাজ্ঞার শর্তযুক্ত জামিনে থাকাকালীন গন লেবাননে পালিয়ে যান।
মোরি বলেন, গনের দেশত্যাগের কোন আনুষ্ঠানিক রেকর্ড নেই এবং তার দৃশ্যত অবৈধ দেশত্যাগ অত্যন্ত দু:খজনক।
মোরি আরও বলেন, জাপানের অপরাধ বিচার ব্যবস্থা যথাযথ প্রক্রিয়ার অধীনে পরিচালিত হয়, যার লক্ষ্য হল মৌলিক মানবাধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে প্রতিটি মামলার উপর আলাদাভাবে মনোযোগ দেয়া।
তিনি জোর দিয়ে বলেন, জামিন থেকে পালানোকে কোনভাবেই ন্যায্যতা দেয়া যায় না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||