• শিরোনাম

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা চালানোর আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর

    | ০৭ জানুয়ারি ২০২০ | ১০:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 456 বার

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা চালানোর আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাবেন।

    আজ মধ্য জাপানের মিয়ে জেলার ইসে মন্দির সফরের পর নববর্ষের এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আবে।

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে আবে বলেন, পরিস্থিতির এরচেয়ে অবনতি না হওয়া ঠেকাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান তিনি জানাবেন।

    এছাড়া, তিনি গতমাসে ইরানি প্রেসিডেন্ট হাসান রৌহানির জাপান সফরের প্রসঙ্গ তুলে বলেন যে মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করতে সাহায্য করার জন্য টোকিও ধৈর্যশীল কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

    আবে আরও বলেন যে জাপান নিজেদের বেশিরভাগ জ্বালানি উৎসের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে। তিনি বলেন, জাপান ঐ অঞ্চলে তথ্য সংগ্রহের জন্য আত্মরক্ষা বাহিনীকে পাঠাবে যাতে জাপানের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলো ঐ অঞ্চলের সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক