• শিরোনাম

    মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

    | ১০ জানুয়ারি ২০২০ | ১১:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 362 বার

    মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে দৃশ্যত শনিবার থেকে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফরের পরিকল্পনা ঠিক রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনটি দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

    জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ সাংবাদিকদের বলেছেন পরিস্থিতির হঠাৎ কোনরকম পরিবর্তন না হলে প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের সময়সূচীর রদবদল হবেনা।

    সরকারের কেউ কেউ আগে আভাষ দিয়েছিলেন যে ইরাকে মার্কিন বাহিনীর হাতে ইরানের একজন জেনারেলের হত্যা এবং পরবর্তীতে কোয়ালিশন বাহিনীকে স্বাগত জানানো ইরাকি ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভ্রমণ বাতিল করে দেয়া উচিৎ।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে সংঘাত বৃদ্ধি এড়িয়ে যাওয়ার অবস্থান দেখানো এবং সেই সাথে ইরান একই ধারনার আভাস দেয়ার পর আবে দৃশ্যত পরিকল্পনা এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

    সফরকালে আবে তিন দেশের নেতাদের কাছে পরিস্থিতি স্থিতিশীল করে নিতে কূটনৈতিক প্রচেষ্টা চালানোয় জাপানের অবস্থান পৌঁছে দেয়ার পরিকল্পনা করছেন।

    এছাড়া তিনি মধ্যপ্রাচ্যে আত্মরক্ষা বাহিনীর একটি জাহাজ ও বিমান পাঠানোর পরিকল্পনার ব্যাখ্যা দেয়া এবং তাদের সমঝোতা প্রত্যাশা করার ইচ্ছা পোষণ করছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক