• শিরোনাম

    জাপান ও ইন্দোনেশিয়া’র টু প্লাস টু বৈঠক আয়োজনে সম্মতি

    | ১১ জানুয়ারি ২০২০ | ১:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 569 বার

    জাপান ও ইন্দোনেশিয়া’র টু প্লাস টু বৈঠক আয়োজনে সম্মতি

    জাপান এবং ইন্দোনেশিয়া’র পররাষ্ট্র মন্ত্রীরা অবিলম্বে চলতি বছরে নিজ নিজ দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের এক যৌথ বৈঠক আয়োজনের প্রস্তুতি গ্রহণে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।

    জাপানের পররাষ্ট্র মন্ত্রী তোশিমিৎসু মোতেগি শুক্রবার জাকার্তা’য় ইন্দোনেশিয়ার রুটনো মারসুদি’র সাথে বৈঠক করেন। দেশ দু’টি শেষবার ২০১৫ সালে তথাকথিত “টু প্লাস টু” বৈঠক করেছিল।

    মন্ত্রীরা দক্ষিণ চীন সাগরে চীনা কর্মকাণ্ড বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নৌ-নিরাপত্তার সুরক্ষায় ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেন।

    এছাড়াও তারা ইন্দোনেশিয়ার রেলপথ, বন্দর ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন সংক্রান্ত সংলাপের জন্য একটি কাঠামো প্রণয়ন এবং শিল্পখাতে উন্নয়নের জন্য লোকজনকে প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে সম্মত হন। জাপানও এইসব ক্ষেত্রে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক