| ১২ জানুয়ারি ২০২০ | ১২:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 511 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়ে চলার মাঝে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফরের উদ্দেশ্যে জাপান ত্যাগ করে গেছেন।
আবে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে আলোচনা ও যৌক্তিক পদক্ষেপের মাধ্যমে অত্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য উক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাবেন বলে উল্লেখ করেন।
আজ থেকে জাপানের আত্মরক্ষা বাহিনীর দুটি প্রহরা বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা হতে প্রস্তুত থাকার মধ্যে আবের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল জোরদারে সহায়তা করাই হচ্ছে বিমানগুলোর কাজ।
আবে, এসডিএফের বিমান প্রেরণের কারণ ব্যাখ্যা করে এই অঞ্চলের নেতাদের বোধগম্যতা কামনা করবেন বলে জানান। উল্লেখ্য জাপান, অশোধিত তেল আমদানির প্রায় ৯০ শতাংশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল।
এসডিএফের বিমানগুলো, পূর্ব আফ্রিকার জিবুতি ভিত্তিক হবে। এগুলো, আগামী ২০শে জানুয়ারি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ আরম্ভ করে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের মধ্যে সংগৃহীত তথ্যাদি ভাগাভাগি করবে। যুদ্ধজাহাজ তাকানামি, সমুদ্রে সহায়তা প্রদান করবে। এটি, আগামী মাসের প্রথম নাগাদ জাপান ত্যাগ করবে।
জাপানী বিমানগুলোর তৎপরতা, ওমান উপসাগর, আরব সাগরের উত্তরাংশ এবং এডেন উপসাগরের মধ্যে সীমিত থাকবে। এসডিএফ, হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে প্রহরার কাজে নিয়োজিত হবে না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||