| ১৪ জানুয়ারি ২০২০ | ১২:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 423 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা করতে সৌদি আরবের যুবরাজের সাথে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী আবে এবং সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের মধ্যে আলোচনা আজ সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আল-উলায় অনুষ্ঠিত হয়। আবে এর আগে রাজধানী রিয়াদে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করেন।
আবে এবং যুবরাজের বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। কুড়ি মিনিট ধরে তারা দু’জন শুধুমাত্র দোভাষীর উপস্থিতিতে কথা বলেছেন। স্বাগতিক পক্ষের দেয়া উপহার সৌদি আরবের জাতীয় পোশাক আবে পরিধান করেছিলেন।
আবে বলেছেন ইরানের জড়িত থাকা সহ মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের বড় প্রভাব বিশ্ব জুড়ে পড়বে। উত্তেজনা বৃদ্ধির জবাবে সৌদি আরবের সংযম প্রদর্শনের প্রশংসা করে তিনি আরও বলেন, সংঘাত আরও তীব্র হয়ে আসা অবশ্যই এড়িয়ে যাওয়া উচিৎ।
জাপানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালানো জাপান অব্যাহত রাখছে। সহিংসতার মাত্রা কমিয়ে আনায় প্রচেষ্টা চালানোর আহ্বান তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি জানান। সংযম প্রদর্শন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সৌদি আরবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার ইচ্ছা তিনি ব্যক্ত করেছেন।
জাপানের কূটনীতির জন্য যুবরাজ আবেকে ধন্যবাদ জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার বৈশ্বিক নেতিবাচক প্রভাবের উল্লেখ তিনি করেন এবং সংলাপের আহ্বান জানান।
আবে এছাড়া জাপানের সাথে যুক্ত থাকা জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে নেয়ার জন্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জাপানের আত্মরক্ষা বাহিনীর বিমান ও একটি ডেস্ট্রয়ার সেই অঞ্চলে পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন।
যুবরাজ জাপানের সেই উদ্যোগের বোধগম্যতা প্রকাশ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||