• শিরোনাম

    আবু ধাবির যুবরাজের সাথে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাত

    | ১৫ জানুয়ারি ২০২০ | ৪:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 351 বার

    আবু ধাবির যুবরাজের সাথে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাত

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সাহায্য করার জন্য একত্রে কাজ করতে সম্মত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং আবু ধাবি’র যুবরাজ শেখ মোহামেদ বিন যায়েদ আল নাহিয়ান।

    ঐ অঞ্চলে তার তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে গতকাল বিমানে চেপে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’তে পৌঁছান আবে।

    ইউএই’র রাজধানী আবু ধাবিতে প্রায় এক ঘণ্টা যুবরাজের সাথে বৈঠক করেন আবে। এসময় ঐ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে দু’জন তাদের উদ্বেগ ভাগাভাগি করে নেন।

    নতুন উত্তেজনা এড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আবে বলেন, উত্তেজনা প্রশমনে সহায়তা করতে ইউএই এবং সৌদি আরবের সাথে একত্রে কাজ করে জাপান একটি ভূমিকা রাখবে।

    যুবরাজ বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সমন্বয় করে ইউএই’ও কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।

    আবে তাকে ব্যাখ্যা করে বলেন যে ঐ অঞ্চলে জাপানের আত্মরক্ষা বাহিনী মোতায়েনের কারণ জাপান সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা।

    যুবরাজ বলেন, ঐ অঞ্চলের একটি দেশ হিসেবে ইউএই এক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি সমর্থনও দেবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক