• শিরোনাম

    নতুন করোনাভাইরাসের উপর ঘনিষ্ঠ নজরদারির আহ্বান জাপানি বিশেষজ্ঞদের

    | ১৭ জানুয়ারি ২০২০ | ৫:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 440 বার

    নতুন করোনাভাইরাসের উপর ঘনিষ্ঠ নজরদারির আহ্বান জাপানি বিশেষজ্ঞদের

    বিশেষজ্ঞরা বলছেন, জাপানে একটি নতুন করোনাভাইরাস সংক্রমণের প্রথম নিশ্চিত ঘটনার জন্য অতিরিক্ত আতঙ্কিত হবার কোন প্রয়োজন নেই। তবে, তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

    কাওয়াসাকি শহরের জনস্বাস্থ্য ইন্সটিটিউটের প্রধান নোবুহিকো ওকাবে বলেন, সংশ্লিষ্ট রোগী চীনের উহান সফরে গিয়েছেন বলে তিনি কোথায় সংক্রমিত হয়েছেন, সেটি স্পষ্ট। তিনি আরও বলেন, মানুষ থেকে মানুষে সংক্রমণ এখনও পর্যন্ত খুব সীমিত রয়েছে।

    তবে, তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন যে এই ভাইরাস সম্পর্কে খুব অল্প জানা গেছে এবং এক্ষেত্রে, ঘনিষ্ঠ নজরদারির প্রয়োজন রয়েছে। তিনি বলেন, তাত্ত্বিকভাবে, ভাইরাসটি পরিবর্তিত হতে পারে এবং আরও মারাত্মক হয়ে সহজেই মানুষের মাঝে ছড়াতে পারে।

    তিনি আরও বলেন, জাপানে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের একটি উচ্চ ঝুঁকি রয়েছে বিধায় নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে লোকজনের খুব একটা সন্ত্রস্ত হওয়া উচিত হবে না।
    তিনি বলেন, হাত ধুয়ে নেয়া এবং ভিড় এড়িয়ে চলার মত ফ্লু নিরোধক সচরাচর পদক্ষেপ নেয়াটাই সম্ভবত এক্ষেত্রে কার্যকরী হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক