| ১৭ জানুয়ারি ২০২০ | ৫:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 630 বার
জাপানের স্বাস্থ্য কর্তৃপক্ষ চীনে ছড়িয়ে পড়া নিউমোনিয়ার সাথে সম্পর্কিত নতুন ধরণের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া নিশ্চিত করার পর টোকিওর বাইরে অবস্থিত নারিতা বিমানবন্দর কোয়ারেন্টাইন নিয়ন্ত্রণ কঠোর করে নিচ্ছে।
বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন লবিতে কর্মকর্তারা পরিদর্শন জোরদার করে নিচ্ছেন। যেসব যাত্রী উহান গিয়েছিলেন, জ্বর, কাশি কিংবা অন্যান্য উপসর্গ দেহে দেখা দিয়েছে কিনা, তা ঘোষণা করতে তাদেরকে বলা হচ্ছে। এছাড়া থার্মোগ্রাফিক ক্যামেরা নিয়েও আগত যাত্রীদের উপর তারা নজর রাখছেন।
চলতি মাসের শেষে চীনের চন্দ্র পঞ্জিকার নববর্ষের ছুটির সময় অনেক চীনা পর্যটক জাপান সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||