• শিরোনাম

    ফুকুশিমা জেলার তিনটি শহরের ওপর থেকে স্থানত্যাগের আদেশ আংশিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত

    | ১৮ জানুয়ারি ২০২০ | ২:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 370 বার

    ফুকুশিমা জেলার তিনটি শহরের ওপর থেকে স্থানত্যাগের আদেশ আংশিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত

    ২০১১ সালের পরমাণু দুর্ঘটনার পরে উত্তর জাপানের ফুকুশিমা জেলার তিনটি শহরে জারি করা বাসিন্দাদের শহর ত্যাগের আদেশ আংশিক ভাবে প্রত্যাহার করা হবে মার্চ মাসে।

    শুক্রবার প্রধানমন্ত্রী শিনযো আবের অংশগ্রহণে অনুষ্ঠিত পরমাণু বিপর্যয় মোকাবেলা টাস্কফোর্সে’র এক বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয় জাপান সরকার।

    ফুতাবা শহরের উত্তরপূর্বাঞ্চলীয় অংশ থেকে স্থানত্যাগের আদেশ প্রত্যাহার করা হবে ৪ঠা মার্চ। ৫ই মার্চ ও ১০ই মার্চ আংশিক ভাবে প্রত্যাহার করা হবে যথাক্রমে ওকুমা শহর এবং তোমিওকা শহর থেকে।

    পরমাণু দুর্ঘটনার পর উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তার জন্য প্রবেশ নিষেধ ব’লে চিহ্নিত এলাকায় যে স্থান ত্যাগের আদেশ জারি করা হয়েছিল, তা প্রত্যাহারের দৃষ্টান্ত এগুলোই প্রথম।

    এই জায়গাগুলোর মধ্যে জাপান রেলের জোবান লাইনের তিনটি রেলস্টেশন অন্তর্ভূক্ত। এই লাইনের পরিচালক কম্পানি ১৪ই মার্চ গোটা লাইনে ট্রেন চলাচল পুনরায় আরম্ভের পরিকল্পনা করেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক