| ২০ জানুয়ারি ২০২০ | ৬:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 644 বার
জাপান-মার্কিন নিরাপত্তা চুক্তি সংশোধনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ টোকিও’তে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাকাশ এবং সাইবার-জগতে মৈত্রী আরও উন্নত ও জোরালো করার অভিপ্রায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শিনযো আবে জোর দিয়ে বলেন যে বিশ্ব শান্তির সুরক্ষায় জাপান-মার্কিন জোট হচ্ছে অটল এক স্তম্ভ।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১৯শে জানুয়ারি তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী নোবুসুকে কিশি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডেভিড আইসেনহাওয়ার চলমান জাপান-যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করেন যেটিতে জাপানে মার্কিন সামরিক ঘাঁটির অবস্থানের অনুমোদন সাপেক্ষে জাপানকে রক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের উপর বর্তানো হয়েছে।
ঐ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী কিশির নাতি আবে এই বিষয়ের উপর জোর দেন যে জাপান-মার্কিন নিরাপত্তা চুক্তি এখন বিশ্ব শান্তির সুরক্ষা এবং সমৃদ্ধির নিশ্চয়তা দেয়ার ক্ষেত্রে একটি অবিচল স্তম্ভ।
তিনি আরও বলেন, “এখন থেকে মহাকাশ এবং সাইবার জগতের নিরাপত্তা এবং শান্তির সুরক্ষায় একটি স্তম্ভ হিসেবে এই মৈত্রীকে আরও জোরদার করার দায়িত্ব আমাদের রয়েছে। আসুন, এখন থেকে আরও ১শ বছর পর্যন্ত জাপান-মার্কিন মৈত্রীকে দৃঢ়ভাবে সুরক্ষা দেয়ার পাশাপাশি আরও শক্তিশালী করি।”
এর প্রত্যুত্তরে, জাপানে অবস্থানরত মার্কিন বাহিনীর কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেভিন বি. শ্নেইডার বলেন যে এই অঞ্চলে নিরাপত্তা পরিবেশ দ্রুত পাল্টে যেতে থাকায় এই জোটের গুরুত্ব প্রতিদিনই বৃদ্ধি পেয়ে চলেছে।
সাবেক প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের নাতনি মেরি জিন আইসেনহাওয়ার বলেন, এমনকি ৬০ বছর পরেও ঐ দু’নেতার সংকল্পের উত্তরাধিকার অব্যাহত রয়েছে। তিনি বলেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত হবে বলে তার প্রত্যাশা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||