| ২১ জানুয়ারি ২০২০ | ১০:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 557 বার
২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকে মুগ্ধ করায় প্রধানমন্ত্রীর শিনযো আবের করা অঙ্গীকারের সাথে শুরু হয়েছে জাপানের সংসদের সর্বশেষ অধিবেশন। আবে বলেছেন এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে প্রায় নয় বছর আগে প্রচণ্ড ভূমিকম্প ও সুনামি আঘাত হানা এলাকার অধিবাসীদের জন্য কতটা তারা এগিয়ে গেছেন তা দেখিয়ে দেয়ার সুযোগ। আসন্ন সেই ইভেন্টকে তিনি “পুনরুদ্ধার ক্রীড়া প্রতিযোগিতা” আখ্যায়িত করেন। অলিম্পিকের মশাল দৌড় মার্চ মাসে ভূমিকম্প ও পরমাণু দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা জেলার সমুদ্র উপকূলে শুরু হবে। নীতি সংক্রান্ত উদ্বোধনী ভাষণকে আবে একই সঙ্গে তার সংবিধান সংশোধন পরিকল্পনা এগিয়ে নিতে কাজে লাগিয়েছেন। এই অধিবেশনে নতুন একটি বিল পাশ করিয়ে নেয়ার আশা তার দল করছে, গণভোট আইন যেটা সংশোধন করবে।সংবিধান সংশোধন নিয়ে জাতীয় পর্যায়ে ভোট অনুষ্ঠানের জন্য সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশের সমর্থন আবের প্রয়োজন। এর অর্থ হচ্ছে বিরোধী শিবিরের কিছু আইন প্রণেতাকে বিলটি সমর্থন করায় রাজী করাতে হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||