| ২২ জানুয়ারি ২০২০ | ৮:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 493 বার
জাপানের বিচার মন্ত্রী মাসাকো মোরি জামিনে মুক্তির সময়ে পালিয়ে যাওয়া রোধকল্পে আইনগত পর্যালোচনা নিয়ে আলোচনা করার জন্য তার উপদেষ্টা প্যানেলকে আহ্বান জানানোর পরিকল্পনা করছেন।
গত মাসে নিসান মটরের সাবেক চেয়ারম্যান কার্লোস গনের পালিয়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য পালিয়ে যাওয়ার ঘটনার পরে এই পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে।
মোরি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, পালিয়ে যাওয়ার ঘটনা ঘটা উচিত নয়, কারণ এইসব ঘটনা জনগণের উদ্বেগকে বাড়িয়ে দেয় এবং ফৌজদারি বিচার ব্যবস্থার উপর থেকে সবার আস্থাকে কমিয়ে দেয়।
মোরি আগামী মাসে প্যানেলের কাছে ফৌজদারি আইন পর্যালোচনা করার বিষয়টি প্রেরণের পরিকল্পনা করছেন।
প্যানেলে জামিনে মুক্তিপ্রাপ্ত লোকজনকে পর্যবেক্ষণ করার জন্য জিপিএস যন্ত্রের ব্যবহার এবং তাদেরকে অনুসরণ করা নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||