| ২৪ জানুয়ারি ২০২০ | ১১:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 553 বার
রুশ নিয়ন্ত্রিত এবং জাপানের দাবি করা চারটি দ্বীপে যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে জাপান এবং রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করেছেন।
বুধবার মস্কোতে চার ঘণ্টারও বেশি সময় ধরে তারা বৈঠক করেন। জাপান পররাষ্ট্র বিষয়ক, অর্থনীতি এবং পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি পর্যটন ও মৎস্য এজেন্সির কর্মকর্তাদের সেখানে পাঠিয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয়ক ব্যুরোর উপ-মহাপরিচালক হিদেকি উইয়ামা বলেন, আলোচ্যসূচিতে দ্বীপগুলোতে পর্যটন, বর্জ্য প্রক্রিয়াজাতকরণ এবং জলজ পালনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া, যৌথ অর্থনৈতিক প্রকল্প’সহ সংশ্লিষ্ট আইনি বিষয়গুলোর উপাদান নিয়েও তারা আলোচনা করেন।
দ্বীপগুলোতে যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি স্থাপনের জন্য গত বছর প্রথম পরীক্ষামূলক একটি পর্যটন সফরের আয়োজন করা হয়।
তবে, ঐ চারটি দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে এখনও একটি ফারাক বজায় রয়েছে। কর্মকর্তাদের দ্বীপগুলো সফর এবং কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো নিয়ে কঠোর আলোচনা এখন চলমান রয়েছে।
আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনের বাইরে নিজেদের পররাষ্ট্র মন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে টোকিও এবং মস্কো।
উল্লেখ্য, জাপান সরকার এই অবস্থান বজায় রেখে চলেছে যে ঐ চারটি দ্বীপ জাপানের নিজস্ব ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষ্যানুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলোকে অবৈধভাবে দখল করে নেয়া হয়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||