| ২৬ জানুয়ারি ২০২০ | ৩:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 460 বার
টোকিও’র আকিহাবারা এলাকা জাপানের প্রধান ই-স্পোর্টস কেন্দ্রে পরিণত হবে যখন এখানে ভিডিও গেমের একটি নতুন স্থাপনার উদ্বোধন করা হবে। এই উন্নয়নের নেপথ্যে রয়েছে প্রধান প্রধান টেলিযোগাযোগ কোম্পানি।
এন.টি.টি. ইস্ট এবং এন.টি.টি. ওয়েস্ট এইসব কোম্পানির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তারা জানাচ্ছে, দ্রুত হলে জুলাই মাসের মধ্যে এই স্থাপনার উদ্বোধন তারা করে নিতে চাইছেন।
প্রতিযোগী ও তাদের দলের পাশাপাশি দর্শকদের জন্য নির্ধারিত স্থান নির্মাণ এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের অধীনে সারা দেশ থেকে আসা ভিডিও গেম খেলোয়াড়দের প্রশিক্ষণও দেয়া হবে।
ই-স্পোর্টসের জনপ্রিয়তা জাপানে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বেড়ে চলেছে। এর বাজার ২০২২ সালের মধ্যে মূল্যমানের দিক দিয়ে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে যা ৯ কোটিরও বেশি মার্কিন ডলারের সমতুল্য হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||