| ২৭ জানুয়ারি ২০২০ | ৪:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 610 বার
সন্তান জন্মের সময় বেতনসহ ৩০ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে জাপান। তবুও বাবারা এমন ছুটি নিতে নারাজ। এতে দেশটির একজন পুরুষ মন্ত্রী পিতৃত্বকালীন ছুটি নেয়ার পথ দেখালেন। ওই মন্ত্রীর নাম শিনজিরো কোইজুমি।
কোইজুমি বলেন, একটি আলোড়ন তোলার মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। এক সময় পিতৃত্বকালীন ছুটি জনপ্রিয় হয়ে উঠবে। কারণ বাবাদের অন্তত ছুটির সুবিধাটি রয়েছে।
এদিকে মন্ত্রী ছুটি নেয়ার পর অনেকে কথা বলছেন। তবে জাপানের মানুষের মধ্যে এখনো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে মাত্র ৬% বাবা পিতৃত্বকালীন ছুটি কাটিয়েছেন। স্থানীয় এক পুরুষ বলেন, জাপানে অনেক দক্ষ নারী রয়েছেন। তাই শিশু পালনের দায়িত্ব দক্ষ সঙ্গীর ওপর ছেড়ে দিয়েছি।
এক নারী বলেন, ত্রিশ বছর আগে সন্তানদের বড় করেছি। তখন আমার স্বামী পিতৃত্বকালীন ছুটি নেয়া অসম্ভব ব্যাপার ছিল।
অপর আরেক নারী বলেন, আমার মনে হয় না, আমার পরিচিতদের মধ্যে কেউ পিতৃত্বকালীন ছুটি নিতে পেরেছেন।
অন্যদিকে তরুণ বাবারা পিতৃত্বকালীন ছুটি নিতে ভয় পান, কারণ ক্যারিয়ারের ভবিষ্যৎ নষ্ট হওয়ার আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করে।
যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে সবেতন পিতৃত্বকালীন ছুটির কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
সূত্র-বিবিসি
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||