| ২৮ জানুয়ারি ২০২০ | ৮:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 608 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন তার সরকার নতুন ধরণের করোনা ভাইরাস সংক্রমণকে সংক্রামক রোগ হিসেবে নির্ধারিত অসুখের তালিকায় যুক্ত করার পরিকল্পনা করছে।
আবে আজ সংসদের নিম্ন কক্ষের একটি কমিটিকে বলেছেন জাপানে রোগের বিস্তার প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তিনি দিয়েছেন।
তিনি বলেন সমুদ্র ও বিমান বন্দরগুলোতে যাচাই পরীক্ষা সহ প্রতিরোধ পদক্ষেপ জোরদার করে নেয়া এবং জনগণকে দ্রুত সঠিক তথ্য প্রদানের নির্দেশ মন্ত্রীদের তিনি দিয়েছেন।
এছাড়া তিনি বিদেশ ভ্রমণ করা কিংবা বিদেশে অবস্থান করা জাপানিদের নিরাপত্তা নিশ্চিত করে নেয়ার প্রয়োজনীয়তার উল্লেখও করেন।
আবে বলেছেন করোনা ভাইরাসের তালিকাভুক্তি আগামীকাল মন্ত্রীসভার একটি বৈঠকে অনুমোদিত হবে।
অনুমোদিত হয়ে গেলে ভাইরাসে সংক্রমিত লোকজনকে সংক্রামক রোগের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হবে। এই উপদেশ যারা শুনবেন না তাদেরকে ভর্তি হতে বাধ্য করা হবে। সুনির্দিষ্ট একটি সময়ের জন্য কাজ থেকে তাদের ছুটি নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন ভাইরাসের উৎপত্তি যেখানে হয়েছে, চীনের সেই উহান শহর ছেড়ে চলে যেতে ইচ্ছুক জাপানি নাগরিকরা যেন যত দ্রুত সম্ভব তা করতে পারেন, সরকার সেজন্য চীন সরকারের সাথে ব্যবস্থা করে নেয়ার প্রচেষ্টা জোরদার করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||