• শিরোনাম

    ভাইরাসের পরীক্ষা চালানোর ব্যাপ্তি বৃদ্ধি করবে জাপান সরকার

    | ৩১ জানুয়ারি ২০২০ | ৪:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 486 বার

    ভাইরাসের পরীক্ষা চালানোর ব্যাপ্তি বৃদ্ধি করবে জাপান সরকার

    চীনের শহর উহানে যান নি এরকম দুই ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া সম্পর্কে জানা যাওয়ার পর জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোগের পরীক্ষা চালানোর ব্যাপ্তি সম্প্রসারিত করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    মন্ত্রণালয় এখন উহান ভ্রমণ করা লোকজন কিংবা উহানের নিউমোনিয়া রোগীর সংস্পর্শে আসার পর নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়া লোকজনের মধ্যেই কেবল পরীক্ষা চালাচ্ছে।

    তবে পশ্চিম জাপানের নারা জেলার একজন বাসচালকের নতুন ধরণের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া সম্পর্কে মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে। পরদিন একই বাসের একজন মহিলা ট্যুর গাইডও পরীক্ষায় ইতিবাচক প্রমাণিত হয়েছেন।

    এরা উহানে না যাওয়ায় এবং নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়া রোগীর সংস্পর্শে এরা না আসায় সেই দুই ব্যক্তির উপর পরীক্ষা চালানো মেডিকেল ইন্সটিটিউটের এদের অবস্থা সম্পর্কে জনস্বাস্থ্য কার্যালয়কে জানানো বাধ্যতামূলক ছিলনা।

    ট্যুর গাইড গত সপ্তাহের সোমবার জ্বর হওয়ার পর ডাক্তার দেখিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি জনস্বাস্থ্য কার্যালয়ের সাথে যোগাযোগ করেন।

    যে বাসে তিনি ভ্রমণ করেছেন সেই বাসের চালকের পরীক্ষা ইতিবাচক প্রমাণিত হওয়ার পরই কেবল মঙ্গলবার তার দেহে ভাইরাস পরীক্ষা চালানো হয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন পরীক্ষার ব্যাপ্তি হয়তো খুবই সীমিত। কতটা তা বাড়িয়ে নেয়া দরকার সেটা এখন তারা বিবেচনা করে দেখছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক