| ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 489 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তারকে নজিরবিহীন সংকট ব’লে অভিহিত ক’রে, এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নির্দ্বিধায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন সরকারি এক টাস্কফোর্সকে।
এই ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের সাথে শুক্রবার এক বৈঠকে আবে এই মর্মে নির্দেশ জারি করেন।
তিনি বলেন, জরুরি পরিস্থিতি সৃষ্টি ক’রে এই ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ায়, সরকার এই সংকট সম্পর্কে পুরোপুরি সচেতন এবং প্রতিরোধের জন্য আরও জোরদার ব্যবস্থা নেওয়া হবে।
আবে বলেন, শনিবার সরকার একটি অধ্যাদেশ কার্যকর করবে যে অধ্যাদেশ অনুসারে করোনাভাইরাস বিস্তার রোধে অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করা হবে এবং নেওয়া হবে অন্যান্য পদক্ষেপ।
সরকারের মূলত আগামী শুক্রবার থেকে এই অধ্যাদেশ কার্যকর করার পরিকল্পনা ছিল।
আবে বলেন, অধ্যাদেশের নিয়ম অনুসরণ করে এই ভাইরাসে সংক্রমিত লোকজনকে জাপানে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সংক্রমণ নিশ্চিত করা না গেলেও অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করা হবে, কারণ উপসর্গ দেখা যায়নি এমন ব্যক্তিদের দেহেও পরীক্ষায় এই ভাইরাস সনাক্ত হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||