• শিরোনাম

    করোনা ভাইরাসের উদ্বেগে টোকিও শেয়ার বাজারে দরপতন

    | ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 585 বার

    করোনা ভাইরাসের উদ্বেগে টোকিও শেয়ার বাজারে দরপতন

    চীন এবং অন্যত্র নতুন করোনা ভাইরাস বিস্তারের উদ্বেগে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেয়ায় সোমবার টোকিও শেয়ার বাজারে দরপতন হয়।

    নিক্কেই সূচকের গড় এক পর্যায়ে শুক্রবারের চেয়ে চারশোরও বেশি পয়েন্ট হ্রাস পায়।

    নতুন চন্দ্রবর্ষের বর্ধিত ছুটি শেষে লেনদেনের প্রথম দিনে শুরু থেকেই বিনিয়োগকারীরা সাবধানী থাকায় সাংহাই শেয়ার বাজারে পতন ঘটে।

    শুক্রবারের সমাপ্তির চাইতে ২৩৩ পয়েন্ট কমে নিক্কেই ২২ হাজার ৯৭১-এ দিন শেষ করে। সব মূল সূচকের বিস্তৃত পরিসরের টপিক্স সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬৭২-এ দিন শেষ করে।

    বাজার সূত্র জানায় বিনিয়োগকারীরা সাংহাই শেয়ার বাজারের দিকে কড়া নজর রাখছে তবে তারা বড় পতনের প্রত্যাশা করায় টোকিও শেয়ার বাজারে পতন সীমিত হয়।

    তারা আরও বলেন যদি ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকে, কোম্পানিগুলোর উৎপাদন এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরণের প্রভাব ফেলবে এবং সময়ের প্রবাহে সাবধানী লেনদেনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক