• শিরোনাম

    জাপানে বিদেশি কর্মীর সংখ্যা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে

    | ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 755 বার

    জাপানে বিদেশি কর্মীর সংখ্যা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে

    গতবছর জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বেড়ে সাড়ে ১৬ লক্ষেরও বেশি হয়েছে যা এযাবতকালের সর্বোচ্চ রেকর্ড। কারিগরি প্রশিক্ষণার্থী হিসেবে বেশি লোক আসা এর আংশিক কারণ।

    জাপানের শ্রম মন্ত্রণালয় বলছে, গত অক্টোবরের শেষে জাপানে কর্মরত বিদেশিদের সংখ্যা ছিল ১৬ লক্ষ ৫৮ হাজার ৮শ ৪ জন। যা এক বছর আগের তুলনায় ১ লক্ষ ৯০ হাজার বা ১৩ শতাংশ বেশি।

    জাতীয়তার বিচারে ৪ লক্ষ ১৮ হাজার কর্মী নিয়ে চীন অবস্থান ছিল সর্বোচ্চ। এরপর রয়েছে যথাক্রমে ভিয়েতনাম এবং ফিলিপিনের নাগরিকরা।
    বিদেশী কর্মীদের মধ্যে ৫ লক্ষ ৩১ হাজার ব্যক্তি ছিলেন জাপানি বংশোদ্ভূত বা জাপানি নাগরিকদের স্বামী বা স্ত্রী। প্রায় ৩ লক্ষ ৮৩ হাজার কর্মী ছিলেন কারিগরি প্রশিক্ষণার্থী এবং ৩ লক্ষ ২৯ হাজার ছিলেন প্রকৌশলী বা গবেষকদের মত বিশেষ জ্ঞান এবং দক্ষতা সম্পন্ন।

    এই পেশাগুলোর মধ্যে বিদেশি কারিগরি প্রশিক্ষণার্থীদের বৃদ্ধি ছিল সর্বোচ্চ যা এক বছর আগের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি।

    উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে জাপান “বিশেষ দক্ষ কর্মী” নামক নতুন একটি রেসিডেন্সি বা বসবাস ভিসা প্রণয়ন করে। অক্টোবর পর্যন্ত সাত মাসে নতুন এই ভিসার আওতায় মাত্র ৫শ ২০ জন কর্মী জাপানে আসেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক