| ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ৩:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 320 বার
জাপানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে টোকিও’র দক্ষিণ ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনকৃত প্রমোদ তরীতে ভ্রমণ করা আরও ৩জন যাত্রীর দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
ডায়মন্ড প্রিন্সেস নামক জাহাজটিতে অবস্থানরত ৩ হাজার ৭শ যাত্রী এবং ক্রু’দের মধ্যে মোট ২শ ৭৯ জনের ভাইরাস পরীক্ষা সম্পন্ন করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে, জ্বর এবং কাঁশির মত উপসর্গ থাকা ব্যক্তিদের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের লক্ষ্য হিসেবে ধরে পরীক্ষা চালিয়েছেন কর্মকর্তারা।
কর্তৃপক্ষ বলছে, নতুনভাবে আক্রান্ত তিন ব্যক্তি এখন হাসপাতালে আছেন।
ডায়মন্ড প্রিন্সেস প্রমোদ তরীটি গতমাসের ২০ তারিখে ইয়োকোহামা থেকে যাত্রা শুরু করে। এটি হংকং’এ যাত্রাবিরতি করে, যেখানে ৮০ বছর বয়সী এক যাত্রী ঐ ভূখণ্ডে নেমে যান এবং পরবর্তীতে তার দেহে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা চালালে ইতিবাচক ফল পাওয়া যায়।
হংকং’এর ঐ ব্যক্তিকে বাদ দিয়ে প্রমোদ তরীটিতে সংক্রমণের সংখ্যা এখন ৬৪তে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আগে থেকে অসুস্থ থাকা এক ব্যক্তি এখন মারাত্মকভাবে অসুস্থ।
উল্লেখ্য, গত বুধবার থেকে শুরু করে ১৪ দিনের জন্য ডায়মন্ড প্রিন্সেসকে কোয়ারেন্টাইন করেছে মন্ত্রণালয়। তারা জাহাজের লোকজনকে নিজ নিজ কক্ষে অবস্থানের অনুরোধ জানিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||