| ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 404 বার
জাপানের পরিবহন এবং পর্যটন মন্ত্রী কাযুইয়োশি আকাবা বলেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশের পর্যটন শিল্পের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং সরকার এ খাতে সহায়তা পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে।
কাযুইয়োশি আকাবা সোমবার সাংবাদিকদের জানান যে জাপান এবং চীনের মূল ভূখন্ডে চলাচলকারী যাত্রীবাহী বিমানের ফ্লাইট সংখ্যা ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি বলেন তিনি এ সংখ্যা আরও হ্রাসের আশঙ্কা করছেন।
মন্ত্রী আরও জানান যে ফেব্রুয়ারিতে জাপান বন্দরে পাড়ি জমাতে যাওয়া ১৪টির মধ্যে ১৩টি বিদেশী পতাকাবাহী প্রমোদতরীর ভ্রমণ বাতিল করা হয়েছে।
আকাবা বলেন এই প্রভাব অভ্যন্তরীণ পর্যটন এবং সংশ্লিষ্ট ব্যবসাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।
মন্ত্রী বলেন সরকার পর্যটন ব্যবসাকে সহায়তা করতে যত দ্রুত সম্ভব এই সপ্তাহে একটি জরুরি প্যাকেজে পদক্ষেপসমূহ সমন্বয়ের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||