| ১২ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 471 বার
নতুন করোনাভাইরাসে আরও দু’টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে জাপান। উভয় রোগীই জাপানি নাগরিক যারা গতমাসের শেষের দিকে চীনের উহান শহর থেকে সরকারের ভাড়া করা বিমানে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত।
তাদের মধ্যে বয়স ৫০এর কোঠায় থাকা একজন পুরুষ রয়েছেন যিনি উহানের অধিবাসী। গতমাসের ২৯ তারিখ প্রথম ভাড়া করা বিমানে তিনি জাপানে ফিরে আসেন।
অন্য জন হলেন টোকিও’র নিকটস্থ সাইতামা জেলার অধিবাসী। বয়স ৪০এর কোঠায় থাকা ঐ পুরুষ গতমাসের ৩০ তারিখ ভাড়া করা দ্বিতীয় বিমানটিতে ফিরে আসেন।
জাপানে ফিরে আসার অব্যবহিত পর তাদের করা পরীক্ষাগুলোর ফলাফল ছিল নেতিবাচক। তবে, পরবর্তীতে তারা জ্বর’সহ অন্যান্য উপসর্গ প্রদর্শন করেন এবং এর পরের পরীক্ষাগুলোতে সংক্রমণ নিশ্চিত করা হয়।
সর্বশেষ এই ঘটনাগুলোর কারণে চারটি ভাড়া করা বিমানে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে মোট ১২টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||