| ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 441 বার
আমাদের এবারের খবরটি বিশেষ করে জাপানে অবস্থান করা বিদেশিদের জন্য।
জাপান ভ্রমণে আসা বিদেশি পর্যটক এবং বসবাসরত বিদেশিদের জন্য কিছু জেলা পরামর্শ কেন্দ্র চালু করেছে। এসব জেলায় করোনাভাইরাসে আক্রান্ত লোক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ওকিনাওয়া জেলা ২৪ ঘন্টা সেবা দেওয়া বহুভাষী টেলিফোন পরামর্শ কেন্দ্র স্থাপন করেছে। কল সেন্টারে অবস্থান করা একজন চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করবেন যেখানে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী বিদেশী ভাষায় সহায়তা প্রদান করা হবে। ইংরেজি, চীনা, কান্তোনিজ, কোরীয়, পর্তুগিজ, স্প্যানিশ, ভিয়েতনামি এবং থাই ভাষায় সেবা পাওয়া যাচ্ছে। টেলিফোন নম্বর হচ্ছে-০৫৭০-০৫০-২৩৫।
টোকিও মেট্রোপলিট্যান সরকার ইংরেজি, চীনা, কোরীয়, স্প্যানিশ এবং থাই ভাষায় টেলিফোনে পরামর্শ দিচ্ছে। তারা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কেন্দ্র এবং অন্যান্য স্থাপনার উল্লেখ করছেন। এ সেবা সপ্তাহান্ত, সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টোকিও মেট্রোপলিট্যান স্বাস্থ্য এবং চিকিৎসা তথ্য কেন্দ্র “হিমাওয়ারি” থেকে পাওয়া যাচ্ছে। এ কেন্দ্রের টেলিফোন নম্বর হলো: ০৩-৫২৮৫-৮১৮১।
ওয়াকাইয়ামা জেলা ইংরেজি, চীনা এবং তাগালোগ ভাষায় ওয়াকাইয়ামা জেলা আন্তর্জাতিক বিনিময় কেন্দ্র থেকে পরামর্শ প্রদান করছে। সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাগালগ ভাষায় সেবা পাওয়া যাচ্ছে। বুধবার ছাড়া সপ্তাহের বাকীদিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি এবং চীনা ভাষায় সেবা পাওয়া যাচ্ছে। টেলিফোন নম্বর হলো: ০৭৩-৪৩৫-৫২৪০।
এসব তথ্য এনএইচকে ওয়ার্ল্ড জাপানের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাবে।
যদি আপনার পরিবারের সদস্য বা সংশ্লিষ্ট এলাকায় জানাশোনা কেউ থাকে তবে তাকেও এ সম্পর্কে জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||