| ২০ ফেব্রুয়ারি ২০২০ | ৫:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 442 বার
জাপানের চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন, নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাগের শিকার হওয়া একটি প্রমোদতরী থেকে যাত্রীদের নেমে আসার সুযোগ দেয়ার সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই নেয়া হয়েছে।
তিনি বলেন, বিশেষজ্ঞরা জানিয়েছেন সেসব ব্যক্তিদের জাহাজ ত্যাগ করতে দেয়া উচিৎ যদি তারা কোয়ারান্টাইনে থাকেন, কোন লক্ষণ প্রদর্শন না করেন এবং ভাইরাসের পরীক্ষায় নেতিবাচক হন।
তিনি বলেন, জাহাজে সংক্রমণের ঝুঁকি হ্রাসের মাধ্যমে যাত্রী ও ক্রু সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সরকার তার সম্ভাব্য সবকিছু করেছে। তিনি আরও বলেন, সংক্রমণের লক্ষণ থাকা ও প্রবীণ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে পরীক্ষা চালানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসা স্থাপনায় স্থানান্তর করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||