• শিরোনাম

    জাপানে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থিম পার্ক সাময়িকভাবে বন্ধ

    | ২২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 494 বার

    জাপানে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থিম পার্ক সাময়িকভাবে বন্ধ

    হ্যালো কিটি ও অন্যান্য কার্টুন চরিত্রকে তুলে ধরা জাপানের থিম পার্কগুলো নতুন করোনাভাইরাসে’র বিস্তার রোধ প্রচেষ্টার অংশ হিসেবে সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে।

    সানরিও জানায় টোকিও’র উপকণ্ঠে সানরিও পিউরোল্যান্ড নামে পরিচিত একটি ইনডোর থিম পার্ক এবং কিউশু অঞ্চলে হারমনিল্যান্ড নামে পরিচিত একটি আউটডোর থিম পার্ক ২২শে ফেব্রুয়ারি থেকে ১২ই মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এই দুটি থিম পার্কই সানরিও’র অধীনস্থ কম্পানি দ্বারা পরিচালিত এবং এই বিখ্যাত চরিত্রগুলোর ভক্ত পর্যটকদের কাছে জনপ্রিয়।

    কম্পানিটি বলছে, নতুন করোনাভাইরাসের বিস্তার ঠেকানো এবং পর্যটক ও কর্মীদের নিরাপদ রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সানরিও জানায়, থিম পার্কগুলো ১৩ই মার্চ আবার খোলার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত তারা নেবে পরিস্থিতি ও সরকারের দেওয়া তথ্য মূল্যায়ন ক’রে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক