• শিরোনাম

    জাপানের প্রধানমন্ত্রী সমস্ত স্কুল বন্ধ রাখার উপর জোর দিচ্ছেন

    | ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৩:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে 473 বার

    জাপানের প্রধানমন্ত্রী সমস্ত স্কুল বন্ধ রাখার উপর জোর দিচ্ছেন

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, সরকার সাময়িকভাবে স্কুল বন্ধ রাখার তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে এবং সরকার নতুন করোনাভাইরাসের বিস্তার হ্রাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

    সরকার সোমবার থেকে সমস্ত প্রাথমিক, জুনিয়র ও সিনিয়র হাইস্কুল এবং বিশেষ প্রয়োজন থাকা শিক্ষার্থীদের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বৃহস্পতিবার গ্রহণ করে।

    আবে শুক্রবার এই পরিকল্পনার বিষয়টি অনুধাবন করার আহ্বান জানান এবং বলেন, এই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে কোন সমস্যার সৃষ্টি হলে তার জন্য সরকার দায়ী থাকবে।

    তিনি জোর দিয়ে বলেন, আগামী সপ্তাহ বা দুই সপ্তাহ হবে এই করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ।

    তিনি এও বলেন, সরকার জাপানি লোকজনের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত নেয় এবং কি ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তার উপর নির্ভর করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক