| ০১ মার্চ ২০২০ | ৯:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 523 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রত্যেক ব্যক্তির সরকারী স্বাস্থ্য বীমার আওতায় নতুন করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার জন্য ১৮ হাজার ইয়েন বা প্রায় ১শ ৬৬ ডলার ব্যয় হবে বলে ধারণা করছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল, বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান, পরিদর্শক কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রদত্ত ব্যাখ্যায় উক্ত আনুমানিক হিসেব জানান।
কর্মকর্তারা, বীমা থাকা লোকজনের নিজেদের চিকিৎসা ব্যয়ের মাত্র ৩০ শতাংশ প্রদান করতে হওয়ায় এই পরীক্ষার জন্য তাঁদের ৫ হাজার ৪শ ইয়েন বা প্রায় ৫০ ডলার দিতে হবে বলে উল্লেখ করেন। সরকার, লোকজনের বোঝা আরও লাঘবের জন্য ভর্তুকি প্রদানের বিষয়ও বিবেচনা করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়, এই পরীক্ষাকে সরকারী স্বাস্থ্য বীমায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে যাতে বিস্তৃতভাবে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে এটি সহজলভ্য হয়।
স্বাস্থ্যমন্ত্রী কাৎসুনোবু কাতো, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ এই পরীক্ষাকে সরকারী স্বাস্থ্য বীমায় অন্তর্ভুক্ত করণের প্রক্রিয়া শেষ করতে হবে বলে উল্লেখ করেন।
কাতো, চিকিৎসা প্রতিষ্ঠান নমুনা পরীক্ষার জন্য অন্য কোন প্রতিষ্ঠানে প্রেরণ করলে প্রায় ১শ ৬৬ ডলার এবং নিজেদের প্রতিষ্ঠানে পরীক্ষা করলে ১শ ২৫ ডলার ব্যয় হবে বলে জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||