| ০৩ মার্চ ২০২০ | ৭:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 471 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়ার লক্ষ্যে সরকার দ্রুত আইন প্রণয়ন করবে।
আবে সোমবার সংসদের উচ্চকক্ষের কমিটিতে সোমবার থেকে বসন্তকালীন ছুটি শুরুর আগ পর্যন্ত জাপানজুড়ে স্কুলগুলো বন্ধ রাখার যে অনুরোধ তিনি জানিয়েছিলেন সেবিষয়ে কথা বলেন।
তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য এবং নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে এবং স্কুলের শিশুদের মধ্যে মহামারী হলে তা যেকোন উপায়ে প্রতিহত করতে হবে।
আবে বলেন, সংক্রমণ কয়েকটি সুনির্দিষ্ট এলাকায় খুব দ্রুত ছড়িয়ে পড়লে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিৎ হবে এবং সেজন্য প্রস্তুতি নেয়াসহ সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে মনোযোগ কেন্দ্রীভূত করে রাখা গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনে প্রাদুর্ভাবের প্রভাব কমিয়ে আনার জন্য সরকার দ্রুত আইন প্রণয়ন করবে। তিনি বলেন, পদক্ষেপগুলোর মধ্যে জরুরি অবস্থা ঘোষণার মত বিষয় থাকবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||