| ০৪ মার্চ ২০২০ | ৮:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 400 বার
জাপানে মুখের মাস্কের সংকট অব্যাহত থাকার কারণ অভ্যন্তরীণ উৎপাদন এবং আমদানি উভয়ের সম্মিলিত সরবরাহের চাইতে চাহিদা অনেক বেশি ছাড়িয়ে যাওয়া।
শিল্প মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী দেশীয় নির্মাতারা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে প্রতি সপ্তাহে ১০ কোটি মাস্ক উৎপাদন করে চলেছে যা স্বাভাবিকের চাইতে তিনগুণ বেশি।
চীন’সহ অন্যান্য দেশ থেকে করা আমদানি মিলিয়ে বর্তমানে প্রতি সপ্তাহে মোট ১১ কোটি ১০ লক্ষেরও বেশি বা মাসে প্রায় ৪৫ কোটি মাস্কের সরবরাহ রয়েছে।
সাধারণত বছরের এসময়ে অংশত হে ফিবারের মৌসুমের কারণে সর্বোচ্চ মাস্ক বিক্রি হওয়ায় অনুমিত হিসাব অনুযায়ী গড় চাহিদা থাকে প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি।
তবে, নতুন ধরণের করোনাভাইরাসের বিস্তার মাস্ক ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করায় চাহিদাও কয়েকগুণ বেড়ে গেছে।
এছাড়া, এই পণ্য উচ্চমূল্যে পুনরায় বিক্রির জন্য কেনা ব্যক্তিরাও সরবরাহে স্বল্পতা তৈরিতে ভূমিকা রাখছে বলে বলা হচ্ছে।
এই সরবরাহ সংকট সমাধানের লক্ষ্যে সরকার চলতি মাসের শেষ নাগাদ প্রতিমাসে ৬০ কোটি পর্যন্ত মাস্কের সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||