| ০৪ মার্চ ২০২০ | ৮:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 480 বার
জাপান সরকার বলছে, দেশব্যাপী শুরু হওয়া অস্থায়ী স্কুল ছুটি সামাল দিতে কর্মক্ষেত্র থেকে ছুটি নেয়া বাবা-মা’দের জন্য আয়ের ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিগুলোকে প্রতি ব্যক্তির জন্য দৈনিক প্রায় ৮০ ডলার পর্যন্ত সরকার পরিশোধ করবে।
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকাকালীন গতকাল স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয় নতুন এই ভর্তুকি ব্যবস্থার বিস্তারিত উন্মোচন করে।
স্কুল ছুটির কারণে নিজের সন্তানদের পরিচর্যার জন্য যদি কোন কর্মী বেতন’সহ ছুটি নেয় তবে মন্ত্রণালয় সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে দৈনিক এক ব্যক্তির জন্য ৮ হাজার ৩শ ৩০ ইয়েন পর্যন্ত ভর্তুকি পরিশোধ করবে।
গতমাসের ২৭ তারিখ থেকে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত ছুটি নেয়া নিয়মিত এবং অনিয়মিত কর্মীরা এই পদক্ষেপের আওতায় থাকবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||