| ০৬ মার্চ ২০২০ | ৭:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 368 বার
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জাপানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’এর রাষ্ট্রীয় সফর স্থগিত করতে সম্মত হয়েছে জাপান এবং চীন। উল্লেখ্য, আগামী মাসের শুরুতে শি’র জাপান আগমনের সূচি নির্ধারিত ছিল।
আজ টোকিও’তে চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, জাপান এবং চীন তার সফরের এই সূচি পরিবর্তন করে নিবে।
সুগা আরও বলেন, “আমরা একমত হয়েছি যে দু’দেশেরই নতুন এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেয়ার প্রয়োজন রয়েছে। প্রেসিডেন্ট শি’র রাষ্ট্রীয় সফর সফল করার জন্য আমাদের একত্রে পরিপূর্ণভাবে প্রস্তুতি নেয়ার প্রয়োজন রয়েছে।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, নতুন সূচি নির্ধারণের জন্য উভয় দেশই ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এই রাষ্ট্রীয় সফর আয়োজনের প্রস্তুতি বছরের প্রায় অর্ধেকেরও বেশি সময় ধরে চলেছিল। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করে নেয়ার লক্ষ্যে বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে গত বছরের জুন মাসে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালে জাপান এই বৈঠকের অনুরোধ জানায়।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ প্রচেষ্টা অব্যাহত রাখায় চীন তাদের একটি মুখ্য রাজনৈতিক কর্মসূচি বার্ষিক জাতীয় গণ কংগ্রেসের আয়োজন পিছিয়ে দিয়েছে।
এদিকে, জাপানের সরকারও এক্ষেত্রে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তারা বড় ধরণের সব আয়োজন বাতিল বা আকার কমিয়ে আনার আহ্বান জানানোর পাশাপাশি দেশব্যাপী স্কুলগুলোকে বন্ধ রাখার অনুরোধের মত অপ্রচলিত পদক্ষেপ গ্রহণ করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||