| ০৬ মার্চ ২০২০ | ৭:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে 394 বার
এবারে আছে জাপানে বসবাসরত বিদেশীদের জন্য বিশেষ সংবাদ।
নতুন ধরণের করোনাভাইরাসের সংক্রমণ যেখানে নিশ্চিত করা হয়েছে, সেরকম কয়েকটি জেলা জাপানে বসবাসরত বিদেশী ও পর্যটকদের জন্য পরামর্শ সেবা দিচ্ছে।
শিগা জেলায় শিগা বিদেশী অধিবাসী তথ্য কেন্দ্র সপ্তাহের কাজের দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২টি ভাষায় অনুসন্ধান গ্রহণ করে থাকে। যেসব ভাষায় এই সেবা পাওয়া যায় সেগুলো হল: ইংরেজি, চীনা, পর্তুগিজ, তাগালোগ, ভিয়েতনামি, থাই, ইন্দোনেশীয় নেপালি, কোরীয়, স্প্যানিশ, রুশ এবং হিন্দি। কেন্দ্রের টেলিফোন নম্বর হচ্ছে ০৭৭-৫২৩-৫৬৪৬।
ইয়ামাগুচি জেলার বিদেশী নাগরিকদের পরামর্শ কেন্দ্র চারটি ভাষায় সেবা দিচ্ছে। ইংরেজি ও ভিয়েতনামি ভাষায় বুধ ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা পাওয়া যায়। চীনা ও তাগালোগ ভাষায় সেবা দেয়া হয় মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সেখানকার টেলিফোন নম্বর হচ্ছে ০৮৩-৯৯৫-২১০০।
ওইতা জেলা ১৮টি ভাষায় সার্বক্ষনিকভাবে সেবা দিচ্ছে। জেলার কোন জনস্বাস্থ্য কেন্দ্রে আপনি টেলিফোন করলে বেসরকারি খাতের একটি কল সেন্টার থেকে একজন দোভাষীর সহযোগিতায় আপনি পরামর্শ পাবেন। যেসব ভাষায় সেবা পাওয়া যায় সেগুলো হল: ইংরেজি, চীনা, পর্তুগিজ, তাগালোগ, ভিয়েতনামি, থাই, ইন্দোনেশীয়, নেপালি, কোরীয়, স্প্যানিশ, খমের, বর্মী, মালয়, ফরাসী, রুশ, জার্মান, ইতালীয় ও মঙ্গোলিয়ান।
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে এন এইচ কে ওয়ার্ল্ডের ওয়েবসাইটে ও সামাজিক মাধ্যমে লগ-অন করুন। সংশ্লিষ্ট এলাকাগুলোতে আপনার পরিচিত কিংবা পরিবারের সদস্যদের সাথে এই তথ্য ভাগাভাগি করে নিন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||