• শিরোনাম

    ভিসা বাতিলের নীতি অনুমোদন জাপানের মন্ত্রিপরিষদের

    | ০৬ মার্চ ২০২০ | ৭:২৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 367 বার

    ভিসা বাতিলের নীতি অনুমোদন জাপানের মন্ত্রিপরিষদের

    জাপানের মন্ত্রিসভা শুক্রবার একটি নীতি অনুমোদন করেছে যার সাহায্যে সরকার চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আসা ব্যক্তিদের ভিসা বাতিল করতে সক্ষম হবে। এই পদক্ষপ হোল নতুন করোনাভাইরাসের বিস্তার রোধের উদ্দেশ্যে হাতে নেওয়া ব্যবস্থার একটি অংশ।

    জাপান সরকার আগামী সোমবার ভিসা বাতিল করবে। নতুন ক’রে ভিসা যদি না নেওয়া থাকে, সেক্ষেত্রে এই দুই দেশ থেকে আসা কোনও বিদেশি নাগরিককে জাপানে প্রবেশ করতে দেওয়া হবে না।

    বর্তমানে দক্ষিণ কোরিয়া, হংকং এবং ম্যাকাও থেকে জাপানে আসার জন্য, এদেশে অবস্থানের মেয়াদ যদি ৯০ দিন পর্যন্ত স্বল্প মেয়াদী হয়, সেক্ষেত্রে ভিসা লাগে না। তবে পরিবর্তীত নিয়মে আগামী সপ্তাহ থেকে সফরকারীদের ভ্রমণের অনুমতি সংক্রান্ত দলিলপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক করা হবে।

    এই নিয়ম বলবৎ থাকবে চলতি মাসের শেষ পর্যন্ত। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রয়োজনে নতুন নিয়ম বলবৎ রাখার সময় সম্প্রসারণ করা হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক