| ০৭ মার্চ ২০২০ | ৮:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 309 বার
জাপান সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০১১ সালের ১১ই মার্চের দুর্যোগে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত জাতীয় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিপরিষদের শুক্রবারের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সরকার ধারণা করছে, এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধের জন্য এটি গুরুত্বপূর্ণ।
ভূমিকম্প, ৎসুনামি এবং এর পরের পরমাণু দুর্ঘটনার নবম বার্ষিকী আয়োজনের জন্য আগামী বুধবার সময় নির্ধারণ করা হয়েছিল।
এই দুর্যোগে ২০ হাজারেরও বেশি লোক নিহত বা এখনও নিখোঁজদের তালিকায় রয়েছেন।
প্রধানমন্ত্রী শিনযো আবে এবং মন্ত্রিপরিষদের সদস্যরা বুধবার ৯ বছর আগে ঠিক যখন ভূমিকম্প আঘাত হেনেছিল, ঠিক তখন নিহতদের উদ্দেশ্যে নীরব প্রার্থনা করবেন। আবে একটি স্মারক ভাষণও দেবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||