| ০৮ মার্চ ২০২০ | ৭:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 341 বার
চীন এবং দক্ষিণ কোরিয়া থেকে, জাপানে ফিরে আসতে ইচ্ছুক ব্যক্তিরা জাপান সরকার এই দুটি দেশ থেকে পৌঁছানো সকল ব্যক্তির জন্য কোয়ারাইন্টাইন ব্যবস্থা শুরু করার আগে নিজেদের সফর সম্পন্ন করা ত্বরান্বিত করছেন।
চলতি সপ্তাহের প্রথম নাগাদ জাপান সরকার, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধের অংশ হিসাবে আগামী সোমবার থেকে প্রতিবেশী দেশ দুটি থেকে আগত সবাইকে দু’সপ্তাহের জন্য নির্ধারিত স্থাপনায় বিচ্ছিন্ন অবস্থায় রাখা হবে বলে জানায়।
জাপানি নাগরিকদের ক্ষেত্রেও এই ব্যবস্থা প্রযোজ্য হবে।
আজ সকালে টোকিওর হানেদা বিমান বন্দরে পৌঁছানো কিছু যাত্রী বলেন যে, তাঁরা তাঁদের পরিকল্পনার আগেই জাপানে ফিরে এসেছেন। অন্যদিকে অপর কিছু যাত্রী বলেন, তাঁরা তাঁদের ব্যবসায়ী কাজের সফরকে এগিয়ে নিয়ে এসেছেন। তাঁদের অনেকের মুখেই মাস্ক ছিল।
৩০এর কোঠায় বয়সী এমন একজন মহিলা বলেন যে, মূলত তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া থেকে ফিরে আসার পরিকল্পনা করলেও আজ জাপানে ফিরে আসেন।
তিনি বলেন, জাপানে প্রবেশ করাকে কঠোর করার সিদ্ধান্তের সাথে তিনি একমত। তবে তাঁর স্বামী এখনও দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন বলে তিনি চিন্তিত রয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||