| ১৯ অক্টোবর ২০২০ | ৬:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 281 বার
জাপানি প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদের আসন্ন ভিয়েতনাম সফর নিয়ে উৎসাহ ব্যক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
উল্লেখ্য, জাপানের নেতা নির্বাচিত হবার পর রবিবার থেকে নিজের প্রথম বিদেশ সফর শুরু করছেন সুগা। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুকের সাথে বৈঠকের পাশাপাশি প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে আলোচনার জন্য ইন্দোনেশিয়াও সফর করবেন।
মুখপাত্র লি থি থু হ্যাং বলেন যে তিনি মনে করেন এই সফর জাপানের সাথে ভিয়েতনামের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে।
মুখপাত্র আরও বলেন, এছাড়া এটি করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত দু’দেশের অর্থনীতির পুনরুদ্ধার ও উন্নয়নেও সহায়ক হবে।
উল্লেখ্য, জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে ভিয়েতনামের অর্থনীতি ২.১ শতাংশ হারে বৃদ্ধি পায় যা এক দশকের মধ্যে সর্বনিম্ন।
এছাড়া, দক্ষিণ চীন সাগরে চীনের সাথে একটি ভূখণ্ডগত বিরোধের আলোকে দেশটি জাপানের সঙ্গে নিজেদের নিরাপত্তা সম্পর্কও আরও শক্তিশালী করে নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||