| ২০ অক্টোবর ২০২০ | ২:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 225 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে তার ভিয়েতনামের প্রতিপক্ষ নগুয়েন জুয়ান ফুকের কাছে একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নে নিবিড় সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সোমবার হ্যানয়ে ফুকের সাথে আলোচনার সময় সুগা এই অনুরোধ জানান। নতুন জাপানি নেতাকে স্বাগত জানানোর এক অনুষ্ঠানের পর এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ফুক বলেন, দুই দেশ কৌশলগত অংশীদার। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য জাপানের শক্তির সাথে যোগ দেয়ার প্রত্যাশা করে ভিয়েতনাম।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত করে নেয়ার জন্য বিস্তৃত এক দিকনির্দেশনা নিয়ে তিনি আলোচনা করতে চান। সুগা ফুককে বলেন যে একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার দৃষ্টিভঙ্গি নিয়ে দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর সংগঠন সহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয়ভাবে জড়িত হওয়ার নিজস্ব অভিপ্রায় জাপান ইতিমধ্যে স্পষ্ট করেছে।
তিনি বলেন, তার প্রশাসন এই অবস্থান বজায় রাখবে।
সুগা এই প্রত্যাশাও ব্যক্ত করেন যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতে দু’দেশ যৌথভাবে ভূমিকা রাখবে।
করোনাভাইরাস বৈশ্বিক মহামারী অব্যাহত থাকায় জাপানের জন্য মাস্ক ও অন্যান্য পণ্য নিশ্চিত করতে সরবরাহ চেইন শক্তিশালীকরণ সহ অন্যান্য অর্থনৈতিক সহযোগিতার উপরও তারা মত বিনিময় করেন।
এছাড়া, দু’দেশের মধ্যে ব্যবসায়ীদের স্বল্প মেয়াদি সফরের পাশাপাশি বিমান চলাচল পুনরারম্ভের ব্যাপারেও তারা দু’জন সম্মত হন।
উল্লেখ্য, এটি হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সুগার প্রথম বিদেশ সফর। মঙ্গলবার তার ইন্দোনেশিয়া যাওয়ার সূচি নির্ধারিত রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||