| ২১ অক্টোবর ২০২০ | ১১:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 308 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে অব্যাহত সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
শীর্ষ বৈঠকের শেষে দুই নেতা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সুগা বলেছেন, “প্রেসিডেন্ট জোকো’কে আমি বলেছি যে আসিয়ান হচ্ছে মুক্ত ও অবাধ একটি ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চল নিশ্চিত করে নেয়ায় মুখ্য এক খেলোয়াড়। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে জাপানের অগ্রবর্তী প্রচেষ্টা চালানোর অঙ্গীকারের উপর আমি গুরুত্ব আরোপ করেছি।”
চীনের বর্ধিত সমুদ্র তৎপরতার মত বিষয় সহ অঞ্চলের নানারকম সমস্যা সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে নেতারা সম্মত হয়েছেন। নিজেদের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠক অন্তর্ভুক্ত থাকা সহ নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে নেয়ার অঙ্গীকার তারা ব্যক্ত করেন। একই সাথে ইন্দোনেশিয়ায় প্রতিরক্ষা যন্ত্রপাতি হস্তান্তর নিয়ে আলোচনা তরান্বিত করার পরিকল্পনাও তারা করছেন।
করোনাভাইরাস মহামারীর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সীমিত রাখায় সাহায্য করার জন্য সুগা ইন্দোনেশিয়াকে প্রায় ৪৭ কোটি ডলার ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছেন।
নেতারা এছাড়া বিশেষ করে ব্যবসায়ী লোকজন ও সেই সাথে নার্স ও সেবা প্রদানকারীদের জাপানে কাজ করতে আসার জন্য তাদের দুই দেশের মধ্যে ভ্রমণ কড়াকড়ি ধীরে শিথিল করে নিতেও সম্মত হয়েছেন।
বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত হয়ে আসার মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সংখ্যা বৃদ্ধি করে নেয়ার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি দেখিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||