| ২২ অক্টোবর ২০২০ | ৮:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 289 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে নিতে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নেতাদের সাথে তিনি সম্মত হয়েছেন।
গত মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরের শেষে সুগা বুধবার জাকার্তায় সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেছেন জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের জোট আসিয়ান ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চলে আইনের শাসন, উন্মুক্ততা ও স্বচ্ছতার মত মৌলিক নীতিমালা কার্যকর করার লক্ষ্য ভাগাভাগি করে নেয় বলে একে অন্যকে তারা সাহায্য করতে পারে এবং পারস্পরিক বন্ধন জোরদার করে নিতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী আরও বলেছেন গত বছর জোটের উপস্থাপন করা “ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে আসিয়ানের দৃষ্টিভঙ্গি” সংক্রান্ত বিবৃতি জাপান সমর্থন করে। তিনি বলেন সেই বিবৃতি এবং স্বাধীন ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগর এলাকা নিয়ে জাপানের উদ্যোগ প্রয়োজনীয় অনেক বিষয় ভাগাভাগি করে নিচ্ছে।
দৃশ্যত দক্ষিণ চীন সাগরে চীনের বর্ধিত উপস্থিতির উল্লেখ করে সুগা বলেছেন ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চলে স্বাধীন, উন্মুক্ত সমাজ ও আইনের শাসন বিকশিত হওয়ার পরই কেবল আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।
জাপানের প্রধানমন্ত্রী বলেছেন সেরকম ধারণার পরিপন্থী পদক্ষেপ দক্ষিণ চীন সাগরে নেয়া হচ্ছে এবং এ নিয়ে তিনি উদ্বিগ্ন ও পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর তিনি রাখছেন। তিনি বলেছেন আঞ্চলিক সমস্যার সাথে জড়িত সকল পক্ষের যে শক্তি প্রয়োগ না করে কিংবা দমনমূলক পথে না গিয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করা দরকার, তার উপর তিনি জোর দিতে চাইছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||