| ২৩ অক্টোবর ২০২০ | ৬:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 265 বার
জাপান সরকার ৭২ ঘণ্টা পর্যন্ত স্বল্প সময়ের জন্য দেশে প্রবেশ করা ব্যবসায়ী ভ্রমণকারীদের করোনাভাইরাস সংক্রান্ত কোয়ারেন্টিন বাধ্যবাধকতা থেকে মুক্ত রাখা বিবেচনা করে দেখছে।
যেসব দেশ ও ভূখণ্ডে করোনাভাইরাস সংক্রমণ মূলত নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেইসব এলাকা থেকে আসা ভ্রমণকারীদের বেলায় এই অব্যাহতি প্রয়োগের বিষয়টি সরকার বিবেচনা করছে।
ভ্রমণকারীদের তাদের কর্ম পরিকল্পনা দাখিল করতে হবে, যেখানে ভাইরাস পরীক্ষার ফলাফলের উল্লেখ সহ যেসব জায়গা তারা ভ্রমণ করতে চাইছেন তার একটি তালিকা অন্তর্ভুক্ত থাকবে।
আগামী মাসের মত দ্রুত সময়ে সরকার এই পদক্ষেপ কার্যকর করার আশা করছে।
জাপান ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও অন্য কয়েকটি স্থানের সাথে ব্যবসা সংক্রান্ত ভ্রমণ পুনরায় চালু করেছে।
এছাড়া মধ্য ও দীর্ঘ মেয়াদী সময়ের জন্য জাপানে অবস্থানের যোগ্য বিবেচিত সারা বিশ্বের বিদেশীদের জন্যেও প্রবেশ নিয়ন্ত্রণ সরকার শিথিল করেছে।
জাপান সরকার দেশের বিভিন্ন বিমান বন্দরে ভাইরাস পরীক্ষা সামর্থ্য উন্নত করে নেয়া অবস্থায় নিয়ন্ত্রণ শিথিল ও জাপান থেকে আসা যাওয়া করার ভ্রমণ সহজ করে দিতে চাইছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||