| ২৫ অক্টোবর ২০২০ | ৬:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 356 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, উত্তর কোরিয়ায় জাপানী নাগরিক অপহরণ সমস্যাটি সমাধানের প্রচেষ্টায় পূর্ণাঙ্গ সমর্থন প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আজ টোকিওতে সুগা, ১৯৭০এর দশকে উত্তর কোরিয়ায় অপহৃত ইয়োকোতা মেগুমির পিতা ইয়োকোতা শিগেরুর স্মরণ সভায় উক্ত অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, ইয়োকোতা শিগেরু চলতি বছর জুন মাসে মৃত্যুবরণ করেন।
সুগা, জীবদ্দশায় নিজের কন্যার সঙ্গে শিগেরুর পুনর্মিলন না হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি, এবিষয়ে সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর প্রশাসনের মত সুগার মন্ত্রীসভায়ও অপহরণ সমস্যাটির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন। তিনি, কোন ধরণের সুযোগ না ছেড়ে সমস্যাটি সমাধানের পথ খুঁজে পাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব প্রদান করবেন বলে উল্লেখ করেন।
সুগা, মেগুমিসহ অপহৃতদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে তার পক্ষ থেকে সম্ভাব্য সবকিছু করবেন বলে জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||