| ২৬ অক্টোবর ২০২০ | ১০:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 320 বার
এনএইচকে জানতে পেরেছে যে, টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক কমিটি জাপানে বিক্রিত টিকিটের অর্থ ফেরত দেয়ার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে চলতি বছর স্থগিত হওয়ার পর আগামী বছর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচি নির্ধারিত আছে।
সংশ্লিষ্ট সূত্রসমূহ বলছে, স্থগিতকরণের কারণে লোকজন সম্ভবত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বিবেচনায় টিকিটের মূল্য ফেরত দেয়ার পরিকল্পনা করছে কমিটি।
তারা বলছেন, নভেম্বরের ১০ তারিখ নাগাদ থেকে অলিম্পিক এবং ডিসেম্বরে প্যারালিম্পিকের জন্য কেনা টিকিট প্রায় ২০ দিন ধরে ফেরত দেয়া গৃহীত হবে।
উল্লেখ্য, জাপানে প্রায় ৪৪ লক্ষ ৮০ হাজার অলিম্পিক টিকিট এবং প্রায় ৯ লক্ষ ৭০ হাজার প্যরালিম্পিক টিকিট বিক্রি হয়েছে। কমিটি বলেছে, স্থগিতকরণের পরও সেগুলো এখনও বৈধ কারণ ক্রীড়ার সময় সূচি একই রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||