| ২৮ অক্টোবর ২০২০ | ৪:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 269 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহেদে জাতিসংঘ মহাসচিব এন্থনিও গুতেরেসকে অবহিত করেছেন যে তার সরকার ২০৫০ সালের মধ্যে একটি কার্বন নিরপেক্ষ সমাজ অর্জনের লক্ষ্যে কাজ করবে।
মঙ্গলবার সুগা গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ব্যাখ্যা করে বলেন যে একদিন আগে দেশের সংসদে দেয়া নিজের নীতি বিষয়ক বক্তব্যে তিনি এই লক্ষ্য ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য গুতেরেসের উদ্যোগের অধীনে কিছু দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে গঠিত জলবায়ু পরিবর্তন জোটে জাপান যোগ দিবে।
গুতেরেস এর প্রত্যুত্তরে বলেন, তিনি জাপানের সাহসী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি উচ্চ প্রশংসা এবং পুরোপুরি সমর্থন করেন।
সুগা বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের দিকে এগিয়ে যাওয়াকালীন জাপান উদ্ভাবনের মাধ্যমে “পরিবেশ এবং প্রবৃদ্ধির ন্যায়সঙ্গত চক্রকে” ত্বরান্বিত করতে চায় এবং আন্তর্জাতিক সমাজকে নেতৃত্ব দেয়া অব্যাহত রাখতে চায়।
সুগা জাতিসংঘ প্রধানকে আরও বলেন যে নতুন করোনাভাইরাসের বৈশ্বিক মোকাবিলাকে সমর্থন দেয়ার জন্য জাপান জাতিসংঘের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||