| ৩০ অক্টোবর ২০২০ | ১০:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 291 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে জাপানের জন্য সবধরনের উপায় অবলম্বন করে ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নি:সরণ একেবারে শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
সংসদের নিম্ন কক্ষে বুধবার, আইনপ্রণেতারা সুগাকে তার সোমবারের নীতি বিষয়ক ভাষণের ব্যাপারে জিজ্ঞাসা করেন।
প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির প্রধান এদানো ইউকিয়ো ২০৫০ সালের মধ্যে একটি কার্বন শূন্য সমাজ বাস্তবায়নের জন্য সুগার পরিকল্পনাকে স্বাগত জানান, তবে তিনি এই লক্ষ্য অর্জনের জন্য পরমাণু জ্বালানির উপর নির্ভরতা না বাড়ানোর আহ্বান সুগার প্রতি জানান।
সুগা বলেন, সরকার সম্পূর্ণরূপে জ্বালানি সাশ্রয়ী এবং যতটা সম্ভব পরমাণু বিদ্যুতের উপর থেকে নির্ভরতার মাত্রা কমানোর জন্য নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহারের লক্ষ্য ধরেছে।
সুগা এও বলেন, ২০৫০ সালের মধ্যে একটি কার্বন নিরপেক্ষ সমাজ গড়ে নেয়া সহজ হবে না। তিনি জ্বালানি খাতের প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন যেটি ৮০ শতাংশেরও বেশি গ্রিনহাউজ গ্যাসের জন্য দায়ী। তিনি আরও বলেন, সরকার কেবল নবায়নযোগ্য জ্বালানি নয় বরং পরমাণু বিদ্যুৎ সহ সবধরনের বিকল্প নিয়ে চেষ্টা করে দেখবে এবং প্রথম থেকেই একটি পরিণামের কথা ভেবে না নিয়ে নিবিড় বিতর্কের প্রতিশ্রুতি দেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||